রাজা তৃতীয় চার্লসের জীবনের গুরুত্বপূর্ণ যত ঘটনা

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:এক অজানা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেস জানিয়েছে, ৭৫ বছর বয়সী রাজা রাজপ্রাসাদের বাইরে বহির্বিভাগে চিকিৎসা নেওয়া শুরু করেছেন।

Manual6 Ad Code

রাজা তৃতীয় চার্লসের জীবনে ঘটে যাওয়া নানা গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। সেসব ঘটনার কিছু অংশ আজ পাঠকদের সামনে তুলে হলো-রাজা তৃতীয় চার্লস ১৯৪৮ সালের ১৪ নভেম্বর প্রিন্সেস এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের প্রথম সন্তান স্যান্ড্রিংহামের রাজকীয় এস্টেটে জন্মগ্রহণ করেন।

Manual8 Ad Code

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি তার বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর প্রিন্সেস এলিজাবেথ হয়ে যান রানী দ্বিতীয় এলিজাবেথ।

এরপর চার্লস আনুষ্ঠানিকভাবে প্রিন্স অব ওয়েলস হিসেবে অভিষিক্ত হন ১৯৬৯ সালের ১ জুলাই।

Manual6 Ad Code

১৯৮১ সালের ২৯ জুলাই তিনি লেডি ডায়ানা স্পেন্সারকে বিয়ে করেন। ১৬৬০ সালের পর তিনিই প্রথম রাজকীয় উত্তরাধিকারী হিসেবে একজন ইংরেজ নারীকে বিয়ে করেন।

১৯৮২ সালের ২১ জুন প্রথম পুত্র উইলিয়াম আর্থার ফিলিপ লুইয়ের জন্মের মধ্য দিয়ে বাবা হওয়ার আনন্দ উপভোগ করেন তিনি।

Manual4 Ad Code

প্রায় দুই বছর পর ১৯৮৪ সালের ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় পুত্র হ্যারির (হেনরি চার্লস আলবার্টের ডেভিড) জন্ম হয়। সুত্র: ইউএনবিডটকমবিডি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code