দুই প্রকল্প বাতিল করলো মেটা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: স্মার্ট ডিসপ্লে এবং স্মার্ট ওয়াচের সব প্রজেক্ট বন্ধ করে দেবে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। ফেসবুকের একটি টাউনহল মিটিংয়ে এমন ঘোষণা দেওয়া হয়। সাম্প্রতিক মহামারির সময় যারা হোম অফিস করেছেন তাদের কথা চিন্তা করে ডিভাইসগুলো করেছিল মেটা।

দ্য ইনফর্মেশন জানায়,২০২১ সালে এই পণ্যগুলোর সর্বোচ্চ বিক্রি হয়। বিশ্ববাজারের ১ শতাংশেরও কম বাজার দখল করেছিল এ পণ্যগুলো। সম্ভবত ক্রেতাদের খুব পছন্দ না হওয়ায় এসব ডিভাইস উৎপাদন থেকে সরে আসতে যাচ্ছে মেটা।

Manual4 Ad Code

এদিকে সংবাদমাধ্যম এনগেজেট জানায়, মেটা এখনও স্মার্টওয়াচ বাজারে আনেনি। যদিও এটা নিয়ে অনেক জল্পনা কল্পনাই চালু ছিল। সেটা আর বাস্তবে রূপান্তরিত হচ্ছে না যদি না মেটা তার সিদ্ধান্ত বদলায়। প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার অ্যান্ড্রু বোসওয়ার্থ বলেন, স্মার্টওয়াচের এই টিম এখন প্রতিষ্ঠানটির অগমেন্টেড রিয়েলিটি গ্লাস প্রকল্পে কাজ করবে। রিয়েলিটি ল্যাবে মেটার বিনিয়োগ পরিবর্তিত হয়ে এখন এআর প্রকল্পে হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code