সক্ষমতা বাড়াবে ফেসবুক ও গ্রামীণফোন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: বুস্ট আপ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে ফেসবুকের (মেটা) সঙ্গে যৌথ পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। বুস্ট আপ প্রোগ্রামটি ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়িক উদ্যোগগুলোর জন্য ডিজিটাল সক্ষমতা বাড়ানোর বুটক্যাম্প। এ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে তাদের ব্যবসা সম্প্রসারণ ও অনলাইন ব্যবসায়িক প্রবৃদ্ধির উদ্ভাবনী উপায় সম্পর্কে জানতে সহায়তা করবে।  গ্রামীণফোন গ্রাহকদের মধ্যে যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা পরিচালনা করেন, তারা বুটক্যাম্পে অংশ নিতে মাইজিপি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। একইসঙ্গে, তারা বাংলাদেশে মেটার অনুমোদিত সেলস পার্টনার এইচটিটিপুলের মাধ্যমেও এ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য সাইন আপ করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার (৬ অক্টোবর) থেকে এবং প্রশিক্ষণ শুরু হবে ১৮ অক্টোবর। বাছাইকৃত অংশগ্রহণকারীদের ট্রেনিংয়ের ভেন্যু সম্পর্কে জানানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code