ই-কমার্স ফের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে ইভ্যালি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: প্রযুক্তির মাধ্যমে ব্যবসার প্লাটফরম ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি আবারও ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। গত ২৮ অক্টোবর থেকে এই প্ল্যাটফর্মটি নতুন করে ‘ধন্যবাদ উৎসব’ অফারের মাধ্যমে গ্রাহকের সামনে নতুন করে উপস্থিত হয়। যদিও কার্যক্রম চালু হওয়ার পরে ইভ্যালির সার্ভার ডাউন হয়ে যায়। ইভ্যালির সংশ্লিষ্টরা জানান, বিপুল সংখ্যক গ্রাহকের চাপে সার্ভার ডাউন হলেও পরে সাইটটি আবারও সচল হয়।
ইভ্যালি কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ‘ইতোমধ্যে ৮০ হাজারের বেশি সম্মানিত গ্রাহক— যারা রেজিস্ট্রেশন করে আস্থা রেখেছেন, সমর্থন দিয়েছেন, কেনাকাটা করেছেন, কিংবা যারা কেনাকাটার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন, তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত দিনগুলোতে ৮৫ লাখের বেশি অর্ডার ও ৩ কোটির বেশি পণ্য আমরা ডেলিভারি করতে সক্ষম হয়েছি। আমরা আপনাদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করতে চাই যে, আগের সব অর্ডার আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবো। আপনারা আমাদের সময় এবং ভালোবাসা দিয়ে সঙ্গে থাকুন!’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code