

ডেস্ক রিপোর্ট, ঢাকা: টুইটারে ‘নট-অ্যান-এপ্রিল-ফুলস-জোক’ নামে এডিট ফিচারটি এখন পাবলিক টেস্টিংয়ে আসা বাকি। কিন্তু এরইমধ্যে গবেষক জেন মানচুন ওং এর একটি গবেষণা সবার নজর কেড়েছে। ওয়েবে এমবেডেড একটি টুইটকে এডিট করা হলে সেটা দেখতে কেমন হতে পারে তার এই কাজে এখন একটি ধারণা পাওয়া গেছে। ওং দেখান কউ যদি সাম্প্রতিক এডিট হওয়া টুইটকে এমবেড করে তাহলে টুইটটির টেক্সট এর নিচে ‘লাস্ট এডিটেড’ নামে একটি মেসেজ থাকবে। কিন্তু যদি এটি এমবেড হওয়ার সময় টুইট করে তাহলে সেটা আগের টুইটের নতুন একটি সংস্করণ হিসেবে দেখা যাবে।