এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করলো জুম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ক্লাউড ফোন পরিসেবায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করে নিরাপত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিলো জুম। ব্যবহারকারী এখন চাইলে একক কলে এই পরিষেবাটি চালু করে নিতে পারবে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু থাকলে কলিংয়ের সময় ক্রিপ্টোগ্রাফিক কি’র মাধ্যমে একে নিরাপদ করা হবে যা উভয়পক্ষের রিসিভিং ডিভাইসই শুধু সেটাকে ডিকোড করতে পারবে। ব্যবহারকারী এই পরিষেবাটি ভেরিফাই করতে পারবে অন্য কাউকে সিকিউরিটি কোড পাঠানোর মাধ্যমে। এনগেজেট জানায়, আপাতত এই পরিষেবাটি পাবে শুধু একই প্রতিষ্ঠানের দুটি জুম অ্যাকাউন্ট থেকে কল করলে। এক্ষেত্রে ব্যবহারকারী দুজনের জুম ফোন ডেস্কটপ অথবা মোবাইল অ্যাপ থাকতে হবে এবং স্বয়ংক্রিয় কল রেকর্ডিং বন্ধ রাখতে হবে। এরপর অ্যাডমিনকে কল অ্যাক্টিভেট হওয়ার আগেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করে নিতে হবে। তবে খুব শিগগিরই গ্রুপ মিটিংয়েও এটা চালু হবে। একেকটি ব্রেকআউট রুমের নিজস্ব এনক্রিপশন কি থাকবে। সেখানে অ্যাকাউন্টের মালিক অথবা অ্যাডমিনকে এটি চালু করে নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code