ইউএনডিপি চালু করলো অ্যাপ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে তাদের সব রিপোর্ট, প্রকাশনা আরও সহজে পাঠকের কাছে পৌঁছাতে ইউএনডিপিবিডি ই-লাইব্রেরি নামে একটি মোবাইল অ্যাপ অবমুক্ত করেছে। আজ বৃহস্পতিবার এটি অবমুক্ত করা হয়।

Manual1 Ad Code

এই ডিজিটাল লাইব্রেরি অ্যাপের মাধ্যমে যে কেউ ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা, ই-বুক, গবেষণা জার্নাল ইত্যাদি সহজে ডাউনলোড করা বা মোবাইল ফোনে পড়তে পারবেন। বর্তমানে প্রায় ২০০টি প্রকাশনা এখানে আছে।

অ্যাপটি উদ্বোধনকালে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব রয়েছে। বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার শুধু আমাদের প্রকল্পের বাস্তবায়নের জন্য নয়, পাশাপাশি আমরা যাদের জন্য কাজ করি সেসব মানুষও যেন আমাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে সেই লক্ষ্যেও ব্যবহার করি। এই ডিজিটাল লাইব্রেরি তারই একটি দৃষ্টান্ত, যেটি শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ সবার জন্য একটি ডিজিটাল তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code