১ হাজার কোটির ক্লাবে জাওয়ান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ফিরে আসা কাকে বলে, সেটা রাজকীয় কায়দায় বুঝিয়ে দিলেন শাহরুখ খান। ‘পাঠান’ দিয়ে চলতি বছরের শুরুতে রেকর্ডের খাতা খুলেছিলেন। সেটা হাজার কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে ননন্য নজির গড়ে। বছর না গড়াতে আবারও এই মেগাক্লাবের সদস্য হলেন কিং খান।

সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখের নতুন ছবি ‘জাওয়ান’র বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ১ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) মুক্তির মাত্র ১৮ দিনেই এই রেকর্ড গড়েছে ছবিটি। এর আগে মুক্তির পর ২৭ দিনে হাজার কোটিতে প্রবেশ করেছিল ‘পাঠান’।

Manual4 Ad Code

ফলে সবচেয়ে কম সময়ে ১ হাজার কোটি কালেকশন করা হিন্দি সিনেমা এখন ‘জাওয়ান’। বিষয়টি নিয়ে বক্স অফিস ও সিনেমা বিশ্লেষক সুমিত কাড়েল বলেছেন, ‘ইতিহাস সৃষ্টি হলো। ১৮ দিন শেষে এর কালেকশন ১ হাজার ৪ কোটি রুপি। শাহরুখ খানই একমাত্র ভারতীয় তারকা, যিনি মাত্র ৯ মাসের মধ্যে দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়েছেন।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code