সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাবার সিদ্ধান্ত আসতে পারে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাবার সিদ্ধান্তও আসতে পারে।

Manual2 Ad Code

আজ মঙ্গলবার সকালে কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

তিনি বলেন, যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে। পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক। দাঁড়িয়ে কোনভাবেই যাত্রী নেয়া যাবে না।

Manual6 Ad Code

রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code