নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: `শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রত্যাশা’

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ ঘন্টা আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সন্ধ্যায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন বলেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে শুরু করে একদলীয় বাকশাল শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছেন। নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। গেস্ট অব অনার ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু।

Manual3 Ad Code

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঁইয়া, কাজী আজম, আবদুস সবুর, সৈয়দা মাহমুদা শিরিন, দেওয়ান কাউসার, এবাদ চৌধুরী, এ আর মাহবুবুল হক, কাজী আসাদউল্লাহ, নীরা রাব্বানী, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহিদ সোহরাওয়ার্দী, নিউইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী। সমাবেশে ব্রুকলিন, ব্রঙ্কস ও কুইন্সসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। জহিরউদ্দিন স্বপন আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি প্রত্যাশা করেন। তাঁর ভাষায়, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন পলাতক আসামি। প্রবাসে বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জহিরউদ্দিন স্বপন বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভাপতির সমাপনী বক্তব্যে জসিমউদ্দিন সমাবেশ সফল করতে অংশগ্রহণকারী নেতা-কর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code