নিউইয়র্কে এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মাহফুজ আদনান :::

নিউইয়র্কে কুইনস টুগেদার এর উদ্যোগে কুইনস বয়েজ এন্ড গারলস ক্লাবের পার্কিং প্লেসে এসটোরিয়ার ৫০০ পরিবারকে গ্রোসারী সামগ্রী বিতরণ করেছে গ্রীণ টপ ফারমস । গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষঠিত এই ইভেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিল এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ।

কুইন্সের এক্সিকিউটিভ ডাইরেকটর জনাথন ফারগারস এর সহযোগিতায় এতে এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সাধারন সম্পাদক মো. জাবেদ উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃনদ উপসথিত ছিলেন । এদিকে ঐদিন বিকেলে এসটোরিয়ার ৩৬ এভিনিউতে এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ১৫০ পরিবারকে গ্রোসারী সামগ্রী বিতরন করে । এসময় সংগঠনের সভাপতি সোহেল আহমদের সভাপতিততে ও সাধারন সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় আলোচনা সভা অনুষঠিত হয় ।

Manual6 Ad Code

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এতে আলোচনায় অংশ নেন, সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, কোষাধক্ষ এমদাদ তরফদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, প্রচার সম্পাদক রাজু আহমদ, এম আর সেলিম, প্রাক্তন রেসলার মোহাম্মদ সেলিম, শিপলু আহমদ, আলমগীর আহমদ, শমশের আলী, মোহাম্মদ আবদুর রাশীদ, আক্তার হোসেন লিটন, কাজল প্রমুখ । সংগঠনের মুখপাত্র জাবেদ উদ্দিন এ প্রতিবেদককে বলেন, আমরা চেষ্টা করবো যতদিন করোনা প্রকোপ থাকবে ততদিন যেকোন ভাবেই হোক খাদ্য সামগ্রী বিতরনের । তিনি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code