পোল্যান্ডকে ইউক্রেনীয় ডুবুরিকে গ্রেপ্তারের আহ্বান জার্মানির

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: পোল্যান্ডকে এক ইউক্রেনীয় ডাইভিং প্রশিক্ষককে গ্রেফতারের আহ্বান জানিয়েছে জার্মানি। দুই বছর আগে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয় একটি দলের বিরুদ্ধে। এই প্রশিক্ষক ওই দলের অংশ ছিলেন। বুধবার (১৪আগস্ট)জার্মান মিডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual1 Ad Code

তবে অপর একটি সংবাদমাধ্যম বলেছে, অভিযুক্ত ওই ব্যক্তি এখন আর পোল্যান্ডে বসবাস করছে না বলে ধারণা করা হচ্ছে।কোটি কোটি ডলারের নর্ড স্ট্রিম ১ এবং ২ গ্যাস পরিবহনকারী পাইপলাইন দুটি বাল্টিক সাগরের নীচে অবস্থিত। ২০২২ সালের সেপ্টেম্বরে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরু করার সাত মাস পর একের পর এক বিস্ফোরণে পাইপলাইনগুলো ফেটে যায়।

Manual2 Ad Code

জার্মান তদন্তকারীরা মনে করেন, একটি দলের ডুবুরিরা সেখানে বিস্ফোরক রেখেছিল। আর অভিযুক্ত এই ইউক্রেনীয় ডুবুরি এই দলের অংশ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এআরডি সম্প্রচারকারীসহ এসজেড এবং ডাই জেইট পত্রিকা এই তথ্য জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code