চিনি ছাড়া পুডিং তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: চিনি খাওয়ার ক্ষেত্রে যাদের নিষেধ রয়েছে অর্থাৎ চিনি খাওয়ার কারণে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে তারা কি পুডিং খাবেন না? লোভনীয় স্বাদের পুডিং নিশ্চয়ই খেতে মন চায়। সেক্ষেত্রে চিনি ছাড়াও স্বাস্থ্যকর সব উপকরণ দিয়ে তৈরি করা যায় পুডিং। তবে একটু ভিন্নভাবে। চলুন জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

Manual7 Ad Code

ডাবের পানি- ২ কাপ

ডাবের শাঁস- ২ টেবিল চামচ

Manual2 Ad Code

আপেল কুচি- ২ টেবিল চামচ

আনারস কুচি- ২ টেবিল চামচ

Manual3 Ad Code

আঙুর কুচি- ২ টেবিল চামচ

আগার আগার পাউডার- দেড় টেবিল চামচ।

Manual7 Ad Code

যেভাবে তৈরি করবেন

ডাবের পানির সঙ্গে আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নিন। চুলায় এই উপকরণগুলো ভালো করে জ্বাল দিন। ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে অল্প ঠান্ডা করে ফলের কুচি মিশিয়ে পরিবেশন পাত্রে ঢেলে দিন। ফ্রিজে রেখে জমতে দিন। ঠান্ডা হলে বের করে পরিবেশন করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code