ইউক্রেনে ৪৭০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া: জেলেনস্কি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনে ৪ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রবিবার লা ফ্রাঙ্কোফোনির আন্তর্জাতিক সংস্থার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

Manual5 Ad Code

বলেন, আজ পূর্ণ মাত্রার যুদ্ধের ২৭০তম দিন। রাশিয়া ৪ হাজার সাতশোর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে।

রুশ আগ্রাসন নিয়ে জেলেনস্কি আরও বলেন, আমাদের শত শত শহর পুড়েছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বহু মানুষকে জোর করে রাশিয়ায় নির্বাসিত করা হয়েছে। তাদের হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ লোক ইউক্রেন ছেড়ে অন্য দেশে পালিয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code