জাতিসংঘের মিশনে ৫০০ পুলিশ দায়িত্ব পালন করছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদন: জনগণের অংশীদারিত্বেই শান্তি ও সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আজ রবিবার (২৯ মে) অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২। বাংলাদেশ পুলিশের সদস্যরা ১৯৮৯ সাল থেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত। নিরাপত্তা ও চিকিৎসা সেবাসহ নানান সেবামূলক কাজ করছেন তারা। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। আবার পুরুষের পাশাপাশি বাংলাদেশ পুলিশের নারী সদস্যরাও বেশ ক’দিন ধরে শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পুলিশ সদর দফতর বলছে, বিশ্বের ২১টি দেশের ২২টি মিশনে মোট ২০ হাজার ৭৯৪ জন শান্তিরক্ষী অংশগ্রহণ করেছেন।

Manual1 Ad Code

এখন ৪টি দেশে ৪টি মিশনে বাংলাদেশ পুলিশের ৪৯৯ জন সদস্য নিয়োজিত আছেন। এর বাইরে জাতিসংঘ লগবেইজ, বিরিন্দিসি, ইতালিতে একজন ও জাতিসংঘ সদরদফতরে আছেন আরও একজন। বাংলাদেশ পুলিশের ৫ জন নারী পুলিশ কর্মকর্তা সিভিলিয়ান পুলিশ অফিসার হিসেবে প্রথম ২০০০ সালে পূর্ব তিমুর মিশনে যোগ দেন। ২০১০ সালে মধ্য আমেরিকার দেশ হাইতিতে এমআইএনইউএসটিএএইচ মিশনে অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি) রখফার সুলতানা খানমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের প্রথম অল ফিমেল ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) যোগদান করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের নবদিগন্তের সূচনা করে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code