যুক্তরাষ্ট্র সফরে প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান স্থপতি মোহাম্মদ আল্-আমিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃদুই সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্রে এসেছেন বাংলাদেশের বিশিষ্ট স্থপতি ও ব্যবসায়ী প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আল্-আমিন। তিনি ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রে এসে পৌছান।

Manual3 Ad Code

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে আমেরিকার নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত BNDANA গ্লোবাল কনভেনশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিতেই তার এই সফর। তিনি BNDANA গ্লোবাল কনভেনশনের বাংলাদেশ টিমের সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।খবর বাপসনিউজ ।

আগামী ৭ই অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা নটরডেমিয়ানরা তাদের পরিবারসহ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Manual5 Ad Code

পৃথিবীর যে কোন দেশ থেকে সম্মেলনে অংশগ্রহন করতে আগ্রহী সবাইকে Bangladesh Notre Dame Alumni North America (BNDANA) এর ওয়েবসাইট https://www.bndana.org এ ক্লিক করে নিবন্ধন এবং হোটেল বুকিং করতে সম্মেলন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। জরুরী প্রয়োজনে (২৬৭) ২৫৫-৫৬০৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code