ডিজিটাল দক্ষতা ছাড়া উন্নত জীবন তৈরি সম্ভব নয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল দক্ষতা অর্জন করা ছাড়া বর্তমান পৃথিবীতে শত চেষ্টা করেও উন্নত জীবন তৈরি করা সম্ভব হবে না। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রচলিত শিক্ষাকে ডিজিটাল শিক্ষায় রূপান্তর করা অপরিহার্য। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে পঞ্চম শিল্পবিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
ঢাকায় ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

Manual8 Ad Code

ডাক ও টেলিযোগাযোগাযোগ মন্ত্রী মিশ্র শিক্ষা পদ্ধতিকে করোনা পরবর্তী সময়ের এক্সারসাইজ উল্লেখ করে বলেন, ‘অনলাইন শিক্ষা প্রসারিত না হলে দুর্যোগে বিপদ অনিবার্য। বাংলাদেশ করোনাকালে শিক্ষাসহ জীবনযাত্রা সচল রাখতে যে সফলতা দেখিয়েছে, তা উন্নত দেশেও করতে পারেনি। এটাই ডিজিটাল বাংলাদেশের ফসল।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code