বিএনপি দিতে নয়, মানুষের রক্ত চুষে খেতে পারে : প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্টঃ বিএনপি কিছুই দিতে পারে না, শুধু মানুষের রক্ত চুষে খেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

আমার বিচার পাওয়ার অধিকার ছিল না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাবা-মা-ভাই-বোন সবাইকে হারিয়েছি। তারপরও বাংলায় ফিরে এসেছি। মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল লক্ষ্য।

Manual2 Ad Code

তিনি বলেন, মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে বিএনপি নিজেদের উন্নয়ন করেছে। রক্ত আর হত্যা ছাড়া তারা কিছু দিতে পারেনি। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে। সেজন্য সে এখন সাজাপ্রাপ্ত।

সরকারপ্রধান বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতায় এসেছি। আপনারা ভোট দিয়েছেন বলেই দেশের উন্নয়ন হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code