সুইজারল্যান্ডকে বিশ্বকাপে কখনও হারাতে পারেনি ব্রাজিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। এর আগে দেখা হয়েছে দুবার। দুবারই তাদের হারাতে পারেনি সেলেসাওরা। দুটি ম্যাচই ড্র হয়েছিল।

Manual8 Ad Code

বিশ্বকাপে ব্রাজিল ও সুইজারল্যান্ডের সর্বশেষ দেখা ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে। রাশিয়া আসরের ওই ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। তার আগে ১৯৫০ বিশ্বকাপে তারা ২-২ ড্র করেছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় তাদের, দুটি জিতেছে সুইসরা। আর বাকি চারটি ড্র।

Manual7 Ad Code

বৈশ্বিক আসরে পরস্পরের বিপক্ষে ‘প্রথম’ জয়ের খোঁজে আছে দুই দলই। সোমবার দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু ‘জি’ গ্রুপের এই ম্যাচটি।

Manual2 Ad Code

দুই দলই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। আর ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইসরা। ম্যাচটি যারাই জিতবে, পেয়ে যাবে শেষ ষোলোর টিকেট। ব্রাজিলকে ভাবাচ্ছে অতীত রেকর্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code