যুক্তরাষ্ট্রে ব্লাক ফ্রাইডেতে রেকর্ড ৯০০ কোটি ডলার বিক্রি অনলাইনে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে বড়দিনের আমেজ। দেশটিতে বড়দিন উপলক্ষে ব্লাক ফ্রাইডে থেকে শপিং মৌসুম শুরু হয়। চলতি বছরের ব্লাক ফ্রাইডেতে ভোক্তারা অনলাইন শপিংয়ে ৯০০ কোটি ডলারের বেশি ব্যয় করেছে। খুচরা বিক্রির ওয়েবসাইট ট্রাক করা অ্যাডোবি এ তথ্য জানিয়েছে। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

আডোবি জানিয়েছে, বার্ষিকভিত্তিতে থ্যাঙ্কসগিভিংয়ের পরের দিন সামগ্রিকভাবে অনলাইন বিক্রি বেড়েছে দুই দশমিক তিন শতাংশ। তাছাড়া অনলাইন বিক্রি অক্টোবরে গড় দিনের তুলনায় ২২১ শাতংশ বেড়েছে। ভোক্তরা সবচেয়ে বেশি কিনেছে ইলেকট্রনিক্সের পণ্য। তারপরেই রয়েছে খেলনার অবস্থান, যার বিক্রি বেড়েছে ২৮৫ শতাংশ। তাছাড়া ব্যায়াম সরঞ্জামের বিক্রি বেড়েছে ২১৮ শতাংশ।
অনেক ভোক্তরাই বিভিন্ন অফারে পণ্য কিনেেছেন। কারণ দেশটির নাগরিকরা এরই মধ্যে উচ্চ মূল্যস্ফীতিতে জর্জরিত। এদিকে গত সপ্তাহের তুলনায় আগে কেনো পরে অর্থ পরিশোধ করো নীতিতে বিক্রি বেড়েছ ৭৮ শতাংশ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code