বিপজ্জনক’ পর্তুগালের বিপক্ষে ২০১৮ ফেরানোর আশা উরুগুয়ের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপটা ভালো করে মনে থাকার কথা উরুগুয়ের। শেষ ষোলোতে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েই তো রোনালদোদের বিদায় নিশ্চিত করেছিল। সেই অতীত আজ সুয়ারেজদের নতুন করে প্রেরণা জোগাচ্ছে। গ্রুপ পর্বে আজ রাত ১টায় পর্তুগালের মুখোমুখি উরুগুয়ে।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর ম্যাচটা গোলশূন্য ড্রয়ে শেষ করেছে লাতিন অঞ্চলের এই প্রতিনিধি। রোনালদোরা আবার ঘানাকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার আশাতে আজ মাঠে নামবে। অপর দিকে পরাজয় দেখলে শঙ্কার মাঝে পড়ে যাবে উরুগুয়ে।
২০১৮ সাল প্রেরণা জোগালেও তার পুনরাবৃত্তি নিয়ে কথা বলতে গিয়ে বেশ সতর্ক দেখা গেলো উরুগুয়ে কোচ ডিয়েগো আলোনসোকে, ‘দেখুন চার বছর আগে যা হয়েছে, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা ম্যাচ। এখন আমাদের দলও ভিন্ন। বলতে পারেন ভিন্ন একটা আবহে ম্যাচটা মাঠে গড়াবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code