তানোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

তানোর প্রতিনিধি ঃ
তানোরে পৌর এলাকার গোকুল মথুরা সবুজ সংঘের উদ্যোগে ২দিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টোর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ট্রাইবিকারে তানোর চাপড়া সবুজ সংঘকে ২-৪ গোলে পরাজিত করে চাম্পিয়ান হয়েছে বাঘমারা সবুজ সংঘ।

Manual1 Ad Code

আজ (৬ই অক্টোবর) মঙ্গলবার বিকালে গোকুল মথুরা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা মেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তানোর পৌর সভার ২ নং ওয়ার্ড আ’লীগ সাবেক সভাপতি আব্দুস সাত্তার মুন্ডলের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক ও সার্বিক সহযোগীতাসহ আর্থিক অনুদান প্রদানকারী তানোর পৌর মেয়র পদে সম্ভাব্য আ’লীগ দলীয় প্রার্থী আবুল বাশার সুজন।

Manual6 Ad Code

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ধারা ভাস্যকার রাজশাহীর খুরশেদ আলমের ধারাবর্ননা ও উপস্থাপনায় অনুষ্ঠিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যান সমিতির সভাপতি জিল্লুর রহমান।

Manual2 Ad Code

তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, তানোর উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক রাম কমল শাহা, তানোর পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, তানোর পৌর সভার সংরক্ষিত ১ নং ওয়ার্ড নারী কাউন্সিলর জুলেখা বিবি, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো প্রমুখ।

এসময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মি সমর্থকসহ গোকুল মথুরা গ্রামের বিভিন্ন বয়সী ও শ্রেনী পেশার নারী পুরুষসহ বিভিন্ন এলাকার ক্রীড়ামদিরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code