ব্রাজিলের কাছে হারের পর সরে দাঁড়ালেন দ. কোরিয়া কোচ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: অপ্রতিরোধ্য ব্রাজিলের কাছে শেষ ষোলোয় আর পাত্তা পায়নি দক্ষিণ কোরিয়া। ৪-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। পরাজয়ের পরই শোনা গেলো, কোচের পদ থেকে সরে যাচ্ছেন দলটির কোচ পাউলো বেন্তো।

অবশ্য এই পরাজয়ের হতাশা থেকে এমন সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘এখন থেকে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আর সেটা কোরিয়া রিপাবলিকের সঙ্গে অবশ্যই নয়।’

Manual1 Ad Code

নিজের সিদ্ধান্ত নিয়ে তার কথা, ‘আমি খেলোয়াড় ও প্রেসিডেন্টকে এই কথা জানিয়ে দিয়েছি। আর বিষয়টা সেপ্টেম্বরে পূর্বনির্ধারিত ছিল। চার বছরের বেশি সময় ওদের কোচিং করাতে পেরে নিজেকে গর্বিত মনে করি। এখন আমি বিশ্রামে যেতে চাই। তার পর দেখা যাক কী হয়।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code