ক্রিকেটে লন্ডন রাইডার্স লীগ জেতার অঙ্গীকারে দায়বদ্ধ!

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

।।এমিল মাহ্তাব (স্পোর্টস রিপোর্টার)।। লীগের খেলায় মনকাঁড়া পারফর্মেন্সই শুধু নয় একইসাথে প্রতিদ্ধন্ধিতাপূর্ণ খেলায় জয় ছিনিয়ে এনে নিজেদের সুদৃঢ় অবস্থানকে তুলে আনার দৃপ্ত মানসিকতায় উজ্জল এখন লন্ডন টাইগার্স! ২০২২ জার্সি উন্মোচন অনুষ্ঠানের স্বত:স্ফূর্ততা তাই যেন মনে করিয়ে দিচ্ছিলো। ক্লাবের টাইটেল স্পনসর মেক্যাম্স এর কান্ট্রি ম্যানেজার ড্যান কোল জার্সি উম্মোচন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাজেদা কামাল শেফালী। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্রিকেট লীগ এর কো-ফাউন্ডার সাজিদ প্যাটেল, মেক্যাম্স এর কান্ট্রি ম্যানেজার ড্যান কোল, হামরো ফাউন্ডেশন এসেক্স লীগের ডিসিপ্লিনারি প্যানেল চেয়ারম্যান আয়াজ করিম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ মউসুফ, রাশেদ জামান প্রমুখ এবং সংশ্লিষ্ট বিদগ্ধজন। রাইডার্স ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট সুমন শরীফ রাইডার্সের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, এবং গৃহিত বিভিন্ন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

Manual4 Ad Code

আলোচনা পর্বে ক্লাব ক্যাপ্টেন সানজিদ সামি বলেন ‘লন্ডন রাইডার্স ক্লাবের পথচলা শুরু হবে চলতি বছর থেকেই, লীগের খেলা গুলো জেতার মানসিকতা নিয়েই দলটি মাঠে নামবে।’ সানজিদ সামি রাইডার্সের শুভানুধ্যায়ী এবং স্পনসরদের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান এবং বহির্বিশ্বে ক্রিকেটের উন্নয়নের অংশ হিসেবে এখানে স্ব স্ব অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার উদাত্ত আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইডার্স ক্লাবের এর স্বত্বাধিকারী জুম্মা খান এবং ক্লাবের ইভেন্ট কো-অর্ডিনেটর ইমরান আহমেদ। জনাকীর্ণ অনুষ্ঠানটি মনোজ্ঞ আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code