জিতের ছবির পরিচালক বাংলাদেশের সঞ্জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: সোজা কথায়, টলিউডের সুপারস্টার জিৎ। দুই দশকের ক্যারিয়ার, বহু সুপারহিট সিনেমা আর তুমুল জনপ্রিয়তা। শুধু ভারতের পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশের দর্শকের কাছেও জিতের গ্রহণযোগ্যতা পরীক্ষিত। এতদিন নিজ দেশ-শহরের নির্মাতাদের সিনেমায় কাজ করেছেন তিনি। তবে এবার আস্থা রাখলেন বাংলাদেশি নির্মাতার ওপর। তার নাম সঞ্জয় সমদ্দার। জিতের নতুন ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন ঢাকাই শোবিজের প্রশংসিত এই নির্মাতা।

ছবিটির নাম ‘মানুষ’। বুধবার (৩০ নভেম্বর) জিতের জন্মদিন উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সঙ্গে প্রকাশ করা হয়েছে টাইটেল পোস্টার। ছবিটির ট্যাগ লাইন ‘চাইল্ড অব ডেসটিনি’। এটি নির্মিত হচ্ছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

Manual3 Ad Code

‘সাথী’ খ্যাত অভিনেতার ফেসবুক পেজ থেকেই চমকপ্রদ ঘোষণাটি দেওয়া হয়েছে। পাশাপাশি সঞ্জয় সমদ্দারও খবরটি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code