ডায়াবেটিসের রোগীরা খাদ্যতালিকা থেকে বাদ দিন ৭ খাবার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ডায়াবেটিস হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। দিন দিন এই রোগ বেড়েই চলেছে। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি রোগ বা আরও অনেক গুরুতর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। ডায়াবেটিস সম্পূর্ণ কখনই সারে না, তবে সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখা যায়।

তবে ডায়াবেটিস রোগীদের খাওয়া-দাওয়ার বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। শুধু মিষ্টি বাদ দিলেই হবে না, বরং খাদ্যতালিকা থেকে বাদ দিতে ৭ খাবার। চলুন তাহলে জেনে নিই যেসব খাবার বাদ দেবেন-

Manual5 Ad Code

হোয়াইট গ্রেইন
সাদা পাউরুটি, পাস্তা এবং ভাত রিফাইন্ড কার্বোহাইড্রেটের উদাহরণ। এগুলো প্রক্রিয়াকরণের সময় ফাইবার অপসারিত হয়। ফলে এই খাবারগুলো সরাসরি আপনার ব্লাড সুগার লেভেলকে প্রভাবিত করতে পারে।

Manual7 Ad Code

মিষ্টিজাতীয় পানীয়
মিষ্টি পানীয় রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। এই ধরনের পানীয়গুলোতে অতিরিক্ত পরিমাণে চিনি থাকে, পাশাপাশি কোনও প্রোটিন, চর্বি বা ফাইবার থাকে না।

Manual7 Ad Code

ফ্লেভারড দই
সাধারণ দই ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভাল। তবে বিভিন্ন ফ্লেভারের দই কিন্তু একেবারেই স্বাস্থ্যকর নয়। ফ্লেভারের দই সাধারণত নন-ফ্যাট বা লো-ফ্যাট দুধ দিয়ে তৈরি করা হয় এবং এতে কার্বোহাইড্রেট ও চিনির মাত্রা বেশি থাকে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তোলে।

মিষ্টি ব্রেকফাস্ট
ডায়াবেটিস রোগীরা কখনই ব্রেকফাস্টে মিষ্টিজাতীয় খাবার খাবেন না। এতে অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে, যা সরাসরি চিনিতে রূপান্তরিত হয়। তাছাড়া বেশি আলু খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আলু উচ্চ জিআই বিভাগের সদস্য। এক ক্যান সোডা যেমন ব্লাড সুগার লেভেল বাড়ায়, তেমনই এক কাপ আলুও রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

Manual7 Ad Code

ওট মিল্ক
ওট মিল্কে মল্টোজ নামক একটি নির্দিষ্ট ধরণের চিনি থাকে, এটিতে উচ্চ গ্লাইসেমিক সূচক রয়েছে। অন্যান্য ধরণের কার্বোহাইড্রেটের থেকে, মল্টোজ দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়।

ফল
ডুমুর, আঙুর, আম, চেরি এবং কলায় কার্বোহাইড্রেট এবং ফ্রুক্টোজ নামক প্রাকৃতিক শর্করা থাকে, যার ফলে এই ফলগুলো রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলগুলো একেবারেই ভালো নয়। তাই এগুলো খুব কম খান অথবা না খাওয়াই ভালো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code