কলা বেশি দিন সতেজ রাখতে ৫ টিপস জেনে নিন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual3 Ad Code

কলা কেনা হয় কাঁদি ধরেই। তবে কয়েক দিন যেতে না যেতেই দেখা যায় কলার খোসার রঙ কালচে হয়ে গেছে। কয়েকটি সাধারণ উপায় মেনে কলা বেশ কয়েকদিন পর্যন্ত সতেজ রাখতে পারেন।

Manual6 Ad Code

কলা সবসময় ঝুলিয়ে রাখবেন। এতে ধীরে পাকবে কলা। কলার কাণ্ডে থাকা ইথিলিন গ্যাস নির্গত হওয়ার কারণে কলা দ্রুত পাকে। কিন্তু ঝুলিয়ে রাখলে ইলিথিন গ্যাস ধীরে নির্গত হয়, সে কারণে কলা পাকে ধীরে।

Manual8 Ad Code

প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কলার কাণ্ড ঢেকে রাখলেও ইথিলিন গ্যাস নির্গত হওয়া আটকানো যায়।ন্যান্য ফল কিংবা সবজির সাথে কলা সংরক্ষণ করবেন না।

আপেল এবং টমেটোর মতো ফল ইথিলিন গ্যাস নির্গত করে, যা পাকার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এগুলো আলাদাভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত কলা ভালো থাকবে।

Manual8 Ad Code

একেবারে পাকা কলা না কিনে কিছুটা সবুজ রঙ আছে এমন কলা দেখে কিনুন। এতে বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন কলা।
ফ্রিজে রাখবেন না পাকা কলা। ঠান্ডা তাপমাত্রা কলাকে দ্রুত নষ্ট করে দিতে পারে। ঘরের তাপমাত্রায় শুকনো জায়গায়ই এই ফল রেখে দেওয়া ভালো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code