গরম ভাতের সঙ্গে সুস্বাদু কাঁকরোল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: খুব সহজ উপায়ে কাঁকরোল ভেজে রান্না করে ফেলতে পারেন। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।  ৩০০ গ্রাম কাঁকরোল গোল অথবা লম্বা করে কেটে নিন। স্বাদ মতো লবণ, আধা চা চামচ আদা-রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া ও আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মেখে নিন কাঁকরোলের টুকরোগুলো। ২০ মিনিট পর গরম তেলে ভেজে নিন। একই তেলে কয়েকটি শুকনা মরিচ ও ১ কাপ পেঁয়াজ কুচি ভেজে নিন।

Manual5 Ad Code

পেঁয়াজ নরম হয়ে গেলে কয়েকটি কাঁচা মরিচ ফালি করে দিন। স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে রাখা কাঁকরোলের টুকরো দিয়ে ৩ মিনিট নাড়ুন। নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code