পারফেক্ট পুদিনা চাটনি বানানোর ৫ টিপস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: গরম গরম সিঙ্গারা অথবা পাকোড়ার সঙ্গে পুদিনার চাটনি বেশ মুখরোচক। বিরিয়ানির সঙ্গেও জমে যায় আইটেমটি। পারফেক্ট পুদিনা চাটনি বানানোর জন্য জেনে নিতে হবে ৫ কৌশল।

পারফেক্ট পুদিনা চাটনি বানানোর ৫ টিপস

Manual8 Ad Code

১। ফ্রেশ পুদিনা পাতা নিন
চাটনি বানানোর জন্য একেবারে তাজা পাতা বেছে নিন। নাহলে স্বাদে পূর্ণতা আসবে না। ফ্রেশ পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর বানাবেন চাটনি।

Manual5 Ad Code

২। বরফ দিয়ে ব্লেন্ড করুন
পুদিনা পাতা ব্লেন্ড করার সময় কয়েক টুকরা বরফ বা খানিকটা ঠান্ডা পানি যোগ করুন। এতে চাটনির রঙ থাকবে সুন্দর।

Manual1 Ad Code

৩। জিরার গুঁড়া দেবেন
জিরা শুকিয়ে টেলে গুঁড়া করে মেশান চাটনিতে। এতে এক ধরনের স্মোকি ফ্লেভার আসবে স্বাদে।

Manual3 Ad Code

৪। লেবুর রস দিন
কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন চাটনিতে। এটি বেশ কিছুদিন পর্যন্ত ভালো রাখবে চাটনি। চাইলে লেবুর বদলে তেঁতুলের রস মেশাতে পারেন।

৫। চিনি দিন
অতিরিক্ত টক ভাব কমাতে কিংবা কাঁচা মরিচের ঝাল কমাতে চিনি অথবা গুড় যোগ করতে পারেন চাটনিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code