ভাইব্রেন্টে ২ লক্ষ ফলোয়ারের মাইলফলক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড ভাইব্রেন্ট দুই লাখ অনুসারীর মাইলফলক ছাড়িয়েছে।

Manual5 Ad Code

ইউ-ইস বাংলা গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান ভাইব্রেন্ট। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মোল্লা ভাইব্রেন্ট পরিবারকে নিয়ে কেক কেটে এই অর্জনটি উদযাপন করেন।

Manual5 Ad Code

২০১৮ সাল থেকে ভাইব্রেন্টের যাত্রা শুরু। শোরুমে কেনাকাটার পাশাপাশি ভাইব্রেন্টে রয়েছে অনলাইন শপিং সুবিধা। দেশের যেকোন প্রান্ত থেকে থাকছে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কেনার সুযোগ। বর্তমানে পুরো দেশজুড়ে রয়েছে প্রতিষ্ঠানটির ২২টি শো-রুম এবং খুব শীঘ্রই খুলনায় উন্মোচন হতে যাচ্ছে ২৩তম শো-রুম।

ভাইব্রেন্টে রয়েছে নান্দনিক ডিজাইন ও সেরা কোয়ালিটির জেন্টস, লেডিস ও কিডস কালেকশন। এছাড়াও পার্টি সুজ, ফর্মাল সুজ, স্পোর্টস সুজ, টি-শার্ট, ফর্মাল শার্ট, প্যান্ট, জ্যাকেট, হুডি, পাঞ্জাবি ও হ্যান্ডব্যাগসহ আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর বিশাল সমাহার।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code