আমি তো বেঁচে আছি: ফারিণ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রাজধানীর যমুনা ফিউচার পার্কের চলন্ত সিঁড়িতে উঠে দুর্ঘটনার শিকার হন সময়ের অন্যতম অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনেত্রী মনে করেন, এই দুর্ঘটনার সময় তার সঙ্গে বাবা ও ভাই না থাকলে তিনি হয় তো প্রাণে বাঁচতেন; তবে হারাতে হতো পা কিংবা আর কখনও মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারতেন না।

Manual7 Ad Code

ঘটনার ২৪ ঘণ্টার মাথায় এমনই এক ভয়াবহ দুর্ঘটনার রোমহর্ষক বর্ণনা দিলেন তাসনিয়া ফারিণ। যেখানে তিনি তুলে ধরেছেন পুরো ঘটনার সবিস্তার।

Manual5 Ad Code

তার ভাষায়, ‘গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার আশে পাশে যমুনা ফিউচার পার্কের প্রথম ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামার সময় গেট দিয়ে ঢুকেই যে মেইন অ্যাক্সেলেটরটা, সেখানটায় আমার দুর্ঘটনা ঘটে। সিঁড়ির নিচে যে অ্যালুমিনিয়ামের নাকি স্টিলের সেটা জানি না, সে পাত খুলে বের হয়ে ধারালো কোণা আমার পায়ে আঘাত করে। আমি সিঁড়ির ডান পাশে ছিলাম। আর ওটা ছিল ঊর্ধমুখী। আমার পরনের প্যান্ট ছিঁড়ে যায় অনেকটুকু আর পায়ের বিভিন্ন স্থানে ছিলে যায় ও ডিপ কাট হয়, যেটা পরবর্তীতে টের পাই।

Manual5 Ad Code

কিন্তু ঐ মুহূর্তের শুধু একটা ইমেজ আমার মাথায় ঘুরে ফিরে বারবার আসছে, তা হলো কিছু বোঝার আগে সবাই গগনবিদারী চিৎকার করে উঠলো আর আমি দেখলাম ডান পা স্ক্র্যাচ করে পায়ের পাশ দিয়ে মাঝখান হয়ে বাম পায়ের ওপরের দিকে একটা পাত ঢুকে যাচ্ছে আর চলন্ত সিঁড়িটিও আমাকে আরও সেদিকেই ঠেলে নিয়ে যাচ্ছে! যদি গতকাল কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে আমার ভাই পেছন থেকে টান দিয়ে না সরাত বা আমার বাবা যদি আমাদের দুই জনকে ধাক্কা দিয়ে ফেলে না দিত আমি জানি না আজকে এই স্ট্যাটাস লেখার জন্য আমি বেঁচে থাকতাম কিনা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code