যা ইচ্ছে করাই যায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিনেমাটি নিয়ে অনেক দিন ধরে বিতর্ক চলছিল। প্রযোজক ও পরিচালকের মধ্যকার জটিলতা ছিল। এর সঙ্গে যোগ হয় অভিনেত্রীকে মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ। নানা বিতর্কের দেয়াল পেরিয়ে গত ৩০ জুন মুক্তি পায় ‘শিবপুর’ নামের সেই ছবি। কিন্তু মুক্তির এক সপ্তাহ পর ফের বিস্ফোরক এর অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তার মতে, প্রযোজক ও পরিচালকের মধ্যকার ঝামেলার কারণেই ছবিটির গুণগত মান নষ্ট হয়েছে।

Manual8 Ad Code

অভিনেতা-অভিনেত্রীরা সাধারণত প্রযোজকের সঙ্গে ‘জি হুজুর’ সম্পর্ক রাখেন। কিন্তু স্বস্তিকা সেই ধার ধারেন না। নিজের অভিনয় দক্ষতার ওপর যার পূর্ণ আস্থা, তাকে তো আসলে খাজনা দিয়ে চলতে হয় না। সেটাই যেন প্রমাণ করলেন আবার। যে সিনেমায় অভিনয় করলেন, সেই সিনেমার প্রযোজকের বিরুদ্ধেই কড়া অভিযোগ তার।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৬ জুলাই) এক বার্তায় স্বস্তিকা বলেছেন, “কীভাবে পরিচালক আর প্রযোজকের ইগোর লড়াইতে একটা ছবির চৌদ্দটা বাজতে পারে, ‘শিবপুর’ তার জ্বলন্ত উদাহরণ। পরিচালক বাদ পড়লেন, প্রযোজক অজান্তা সিনহা রায় কোথা থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে গেলেন জানি না। একদিন শুটিংয়ে এসেছিলেন কেক কাটতে, ছবির শেষ দিনে; তাছাড়া দেখিনি ওনাকে। তিনিও একটা গালভরা টাইটেল পেয়ে গেলেন। টাকা লাগিয়েছেন যখন, যা ইচ্ছে করাই যায়।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code