প্রস্তুতি নিয়ে যা বললেন সাইফ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডের বাইরেও স্ট্যান্ডবাই রাখা হয়েছে তিন জন খেলোয়াড়কে। সবমিলিয়ে ২০ জনের বাইরে আরও ৮ জনকে নিয়ে আলাদা ক্যাম্প পরিচালিত হচ্ছে। সেই ক্যাম্পে থাকা সাইফ হাসান তাদের অনুশীলনের বিস্তারিত জানালেন।

Manual4 Ad Code

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রবিবার থেকে ৮ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন শুরু হয়েছে। সাইফ ছাড়াও সেই তালিকায় আছেন সৌম্য সরকার, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, খালেদ আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ যদিও পারিবারিক কারণে শুরু থেকে যোগ দিতে পারেননি। অন্যদিকে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে আছেন তামিম ইকবাল। মূল স্কোয়াডের নির্দিষ্ট পজিশনের কেউ ইনজুরিতে পড়লেই কেবল সুযোগ মিলতে পারে ব্যাকআপে থাকে এই ক্রিকেটারদের।

Manual3 Ad Code

সোমবার সংবাদমাধ্যমকে অনুশীলনের বিস্তারিত তুলে ধরে সাইফ বলেন, ‘আমার মনে হয় এটা ব্যাকআপ প্ল্যান। আমরা স্ট্যান্ডবাই যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য আলাদা অনুশীলন। যেন পরবর্তীতে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে। অনুশীলনের তীব্রতা যেন জাতীয় দলের সঙ্গে মিল থাকে (সেই বার্তা দেওয়া)। আর যার যার যে ঘাটতি আছে, সেগুলো উন্নতি করা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code