সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল ১৫ ফেব্রুয়ারি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ১৫ ফেব্রুয়ারি এই মিছিল করা হবে।

Manual4 Ad Code

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

Manual3 Ad Code

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুই বছর কারাবন্দী রাখার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে বিএনপি। দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

Manual3 Ad Code

 

সমাবেশে যোগ দিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনও দেখা যায়।

Manual8 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে প্রথমে পাঁচ বছরের সাজা দেন আদালত। এরপর পাঁচ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code