কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: রাজকীয় অভিষেক হয় শিশুশিল্পী সাবরিনা পড়শীর। ঠিক তার আগের অধ্যায়টা ছিলো নাচের। গানের চাপে নাচটা হারালো শৈশবেই। মজার তথ্য হলো, গায়িকা হয়ে জনপ্রিয়তার চূড়া ছোঁয়ার এক যুগ পর সম্প্রতি তার পরিচিতি মিললো নায়িকারূপে!

আড়াই দশকের ছোট্ট জীবনে- সাবরিনা পড়শীর কেন এমন অস্থিরতা! প্রশ্নটি অনেকের। তার জবাবে উত্তরটাও দিচ্ছেন বাকি অনেকে। বলছেন, গায়িকা হিসেবে তিনি যেমন, নায়িকা হিসেবেও তেমন! মানে পড়শীর প্রতিবেশীরা (ভক্ত) ভালোই মেনে নিয়েছেন তার এই ট্রান্সফরমেশন।

Manual7 Ad Code

‘নাচ আর অভিনয়ের প্রতি আমার আগ্রহ ছোটবেলা থেকেই ছিলো। বরং গানের প্রতি ছিলো বেশ অনাগ্রহ। একেবারে শিশুবেলা থেকে নাচ শিখতাম খুব আনন্দ নিয়ে। সেই নাচ থেকে একরকম জোর করে গান শেখানো শুরু করে আমায়। এরপর গাইতে গাইতে এতদূর। কিন্তু ঐ যে নাচ-অভিনয়ের প্রতি ভালোলাগাটা- রয়েই গেলো। কিন্তু মাঝের সময়টাতে সাহস হয়নি। তাছাড়া ভাবতাম, গানের এই পরিচিতি থেকে যদি অভিনয় করি মানুষ কিভাবে নেবে। এসব ভেবে কনফিডেন্স ছিল না।’

Manual4 Ad Code

পড়শী বলেন, ‘এই যে আমি অভিনয়ের সাহসটা পেলাম। এরপর বেশ ক’টি দারুণ কাজ করলাম। এর পেছনে আমার চেয়ে কৃতিত্ব আসলে নির্মাতা ও সহশিল্পীদের। সবাই আমাকে শুটিংয়ের আগে প্রায় একই কথা বলেছেন- তোমাকে অভিনয় করতে হবে না, বের করে নেবো। ফলে টেরই পাইনি।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code