বন্যার রেশ ধরে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে/ লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার! জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক এই বিপ্লবী গানটি নতুন আবহে আসছে আবার।

Manual7 Ad Code

২৭ আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ আগস্ট বিকাল ৫টায় আরটিভি মিউজিকের ব্যানারে উন্মুক্ত হচ্ছে গানটি। এটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন। নিতাই ঘটকের আদি সুরে গানটির নতুন সংগীতায়োজন করেছেন সৈয়দ সুজন। গানটির ভিডিও নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। সম্প্রতি আরটিভির তেজগাঁও স্টুডিওতে শুটিং শেষ হয়। যাতে অংশ নেন তিন শিল্পী।

গানটি নির্মাণের প্রেক্ষাপট সম্পর্কে নুর হোসেন হীরা বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার যে ত্যাগ এবং বিদ্রোহ দেখেছি, সেখান থেকেই এই গানটি নির্মাণের চিন্তা মাথায় ঘুরছিল। পাশাপাশি দেশজুড়ে হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ যেভাবে প্রতিকুল পরিস্থিতিতে পড়েছে এবং তাদেরকে উদ্ধার করতে অন্যরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে এসেছে সেই সামগ্রিকতাও এই গান নতুন আবহে নির্মাণ করতে প্রেরণা জুগিয়েছে। পান্থ কানাইসহ সবাই অসাধারণ পারফর্ম করেছেন। আশাকরি সবাই উপভোগ করবেন।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code