কুমিল্লা সিটি নির্বাচনের ভোটের দিন নির্ধারণ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

Manual4 Ad Code

তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে। যাচাই-বাছাই ১৯ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে।

Manual5 Ad Code

এর আগে কমিশনে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

তফসিল ঘোষণা অনুষ্ঠানে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এ তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এ সব ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

Manual8 Ad Code

নিয়ম অনুযায়ী ১৬ মের মধ্যে কুমিল্লা সিটির নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও যথা সময়ে এই নির্বাচন করতে পারছে না কমিশন। তবে এতে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে মত দেন তিনি।

ইসি সূত্র জানা গেছে, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মে। সেই অনুযায়ী এর মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে। মনিরুল হক সাক্কু গত ১০ বছর ধরে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code