কলকাতার ঢাকা জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: অলিখিত নিয়ম যেন, দেশের যেকোনও আয়োজন বিলম্বেই শুরু হয়।
ব্যতিক্রম ঘটেনি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী
অনুষ্ঠানেও। পাক্কা এক ঘণ্টা বিলম্ব করে রবিবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টা নাগাদ
শুরু হয় পর্বটি।

Manual8 Ad Code

তবে কালক্ষেপণের অপেক্ষা ঘুচে যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের
উপস্থিতি ও পুরস্কারের উচ্ছ্বাসে। ঢাকা উৎসবের এবারের আসরে বাংলাদেশ
প্যানোরমা বিভাগে পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে সেরা হয়েছে পান্থ প্রসাদ নির্মিত
‘সাবিত্রী’। তবে অজ্ঞাত কারণে নির্মাতা উপস্থিত থাকতে পারেননি! তার পক্ষ থেকে
আয়োজক টিমের এক সদস্য পুরস্কারটি গ্রহণ করেন।

Manual6 Ad Code

এদিকে উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে অংশ নিয়েছিল কলকাতার নন্দিত
সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের ছবি ‘চালচিত্র এখন’। এই ছবিতে
অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটির জন্য পুরস্কৃত হয়েছিলেন ‘বেলা
বোস’ প্রেমিক।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ
আরাফাত। উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম এমপি।
এছাড়া ইরানের নন্দিত নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা
ঠাকুরসহ বিভিন্ন দেশের নির্মাতা-শিল্পীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code