তামিম ইস্যুতে বিসিবিতে কোনও অস্থিরতা নেই: মল্লিক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: পিঠের ইনজুরিতে আক্রান্ত তামিম ইকবাল ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। বিশ্বকাপের দুই মাস আগে তামিমের এমন সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নতুন অধিনায়কের সন্ধানে নামতে হয়েছে। বোর্ড সভাপতি অবশ্য জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করেই বিশ্বকাপের অধিনায়ক খুঁজে নেবেন তারা। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি ইভেন্টের আগে তামিমের অধিনায়কত্ব ত্যাগ কিছুটা হলেও দলে অস্বস্তি তৈরি করছে। যদিও বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, তামিম ইস্যুতে কোনও অস্থিরতা নেই।

Manual4 Ad Code

শনিবার (৫ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই বোর্ড পরিচালক। তামিমের সরে যাওয়াসহ সবকিছু মিলিয়ে বিসিবির ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘(অধিনায়ক ঠিক করা নিয়ে) না। এখানে কোনও অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কার।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code