অস্ট্রেলিয়ার কাছে আর্জেন্টিনা ম্যাচটা ‘যুদ্ধের’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোয় আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ৩৫ ধাপ পিছিয়ে থাকা দল অস্ট্রেলিয়া। বিবেচনায় নিলে সকারুসরা আন্ডারডগই। কিন্তু সৌদি আরবের মতো দলের কাছে ইতিহাসের অন্যতম অঘটনের শিকার হওয়া আলবিসেলেস্তেরা নিশ্চয়ই চাইবে না আরেকটি অঘটনের ইতিহাস রচিত হোক। ম্যাচটা শুরু হবে রাত ১টায়।

Manual7 Ad Code

অস্ট্রেলিয়া অবশ্য এবারের আসরে সবার প্রত্যাশা ছাপিয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে। আজ আহমেদ বিন আলী স্টেডিয়ামে নিজেদের ইতিহাসে বড় ম্যাচে প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দল। অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নোল্ড তো লড়াইটাকে ‘যুদ্ধ’ হিসেবেই দেখছেন, ‘আর্জেন্টিনার প্রতি কোনও অসম্মান নেই। কিন্তু লড়াইটা হবে ১১ বনাম ১১। নীল জার্সির বিরুদ্ধে হলুদের লড়াই। এটা যুদ্ধ এবং আমাদের লড়াই করতে হবে।’

দুই দল এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার জয়ের পাল্লাই ভারি; জিতেছে ৫ বার। তবে ১৯৮৮ সালে প্রথম দেখায় আলবিসেস্তেদের ৪-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল অস্ট্রেলিয়া। তাছাড়া ড্র রয়েছে একটি। ১৯৯৩ সালে ম্যারাডোনার আর্জেন্টিনার সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে সকারুসদের এই কোচেরও।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code