‘আন্দোলন নয়, নির্বাচনেই বিএনপির ক্ষমতায় যাওয়া সমীচীন’: নিউইয়র্কে হাসনা মওদুদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্র সফররত বিএনপির প্রয়াত নেতা প্রথিতযশা রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিনী ও নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীমউদ্দীন মওদুদ বলেছেন, আন্দোলনের মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যাওয়া বিএনপির জন্য সমিচীন হবে।

যুক্তরাষ্ট্র প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

‘কেননা আওয়ামী লীগ আন্দোলনে চ্যাম্পিয়নভ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপিকে আওয়ামীলীগ শান্তিতে সরকার পরিচালনা করতে দিবে না, নামানোর জন্য আন্দোলন শুরু করে দেবে’, তিনি যোগ করেন।

গত ২৯ নভেম্বর রাতে নিউইয়র্কে ব্রুকলিনের মোমো’স পার্টি হলে যুক্তরাষ্ট্রপ্রবাসী কোম্পানীগঞ্জবাসীর দেওয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে হাসনা জসীমউদ্দীন মওদুদ এলাকার উন্নয়নে তার প্রয়াত স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং তার নিজের ভুমিকার কথা তুলে ধরে বলেন,আমি আজীবন কোম্পানীগঞ্জবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে চাই। সবাই পাশে থাকলে কোম্পানীগঞ্জকে আরও উন্নত করতে সক্ষম হব, ইনশাআল্লাহ।

হাসনা জসীমউদ্দীন মওদুদ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত। আমি সবার নিকট কৃতজ্ঞ। সব সময় এলাকাবাসীসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকবো। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আয়োজকরা ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হাসনা জসীমউদ্দীন মওদুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Manual4 Ad Code

বিশিষ্ট রাজনীতিক বেলায়েত হোসেন স্বপনের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট হারুন অর রশিদ আল হারুন সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাঈম টুটুল।

আরও বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, সাধারণ সম্পাদক ইউসুফ জসিম, সম্পাদক সম্পাদক নূর ইসলাম বাবু, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক মাহবুব আলম, নুরু চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোরসালিন হোসেন শামীম, হাজারী কল্যাণ পরিষদের মিজানুর রহমান, মওদুদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সাবেক সভাপতি আব্দুল মালেক, রহমান এইচ আরজু, স্টেট বিএনপির সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অতিথি ও কমিটির সাবেক কর্মকর্তাবৃন্দ। সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এ আয়োজনে নানাভাবে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বৃহত্তর নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক কোম্পানীগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে আয়োজকরা ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হাসনা জসীমউদ্দীন মওদুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code