যুব সমাজকে কারিগরি জ্ঞান অর্জন এবং উদ্যোক্তা হতে হবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

সম্পাদকীয়: উন্নত দেশ জাপান। তারা কারিগরি জ্ঞান অর্জন দিয়ে শিল্প বিপ্লব ঘটিয়েছে নিজ দেশে। এরপর তাদের দেশের শ্রম শক্তিকে বিদেশে পাঠিয়ে আয় করেছে বিপুল অর্থ । এরপর তারা বিশ্বে হয়েছেন উন্নত রাষ্ট্র। আমাদের দেশে চাকরির পেছনে ছোটার জন্য উৎসাহিত করা হয়। ফলে পছন্দের চাকরি না পেয়ে অনেকে বছরের পর বছর কর্মহীন জীবনযাপন করে। দীর্ঘ সময় বেকার থাকার ফলে অনেকে হতাশায় ভুগতে থাকে। তরুণদের উদ্যোক্তা হওয়ার বিষয়ে উৎসাহ প্রদান করা হলে নিজেদের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের তরুণরা যাতে নতুন উদ্যোক্তা হিসেবে সফল হতে পারে, এ জন্য অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি তাদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেয়া দরকার। সরকার কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে, এটি ইতিবাচক। এ ক্ষেত্রে আরও গুরুত্ব বাড়ানো দরকার। বিশেষ করে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি বা স্বল্পশিক্ষিত তারাও যাতে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পায়, এ বিষয়ে পদক্ষেপ নেয়া দরকার। দেশে নতুন নতুন উদ্যােক্তা তৈরি হলে বিনিয়োগ বাড়বে। অর্থনীতিতে বিপ্লব আসবে। তরুণদের মধ্যে থেকে হতাশা কেটে আশার আলো আসবে। তখন নতুন নতুন উদ্যোক্তা দেখে অন্যান্য তরুণেরা উদোক্তা হত্তয়ার স্বপ্ন দেখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code