ইমেক্সকো ইন্টারন্যাশনাল ও এইচবিআরআইয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) ও ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বৃহস্পতিবার এই সমঝোতা স্মারক সই হয়।

এইচবিআরআইয়ের মহাপরিচালক মো. আশরাফুল আলমের উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করেন প্রজেক্ট অফিসার আহসান হাবিব ও ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক অনিমেশ কুমার গাঙ্গলি। এই সমঝোতা স্মারকের আলোকে এইচবিআরআই ও ইমেক্সকো ইন্টারন্যাশনালের কৃষি জমি, পরিবেশ রক্ষা ও পরিবেশবান্ধব গৃহ নির্মাণে বিকল্প সামগ্রী তৈরির আধুনিক প্রযুক্তি ও পণ্য ব্যবহার সম্প্রসারণের ক্ষেত্রে এবং প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন বাস্তবায়নে ভূমিকা রাখবে।

Manual7 Ad Code

সমঝোতা স্মারক অনুষ্ঠানে এইচবিআরআইয়ের প্রিন্সিপাল রিসার্চ অফিসার স্থপতি মো. নাফিজুর রহসান, প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার মোহাম্মদ পারভেজ খাদেমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের গবেষকেরা উপস্থিত ছিলেন এবং ইমেক্সকো ইন্টারন্যাশনালের পক্ষে সহকারী ব্যবস্থাপক (আফটার সেলস অ্যান্ড সার্ভিস) মো. তারেক আজিজ, সিনিয়র অফিসার (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) মো. হাসান আজিজ রাফি, অ্যাকাউন্টস অফিসার মির্জা গালিব উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code