গাজায় বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে ফ্রান্স-জর্ডান

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস:

Manual2 Ad Code

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফ্রান্স ও জর্ডান সাত টন মানবিক সহায়তা ফেলেছে। এই তথ্য জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

এলিসি প্রাসাদের বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে দুটি সামরিক বিমান গাজায়েএই মানবিক সহায়তা নিয়ে যায়। এদের মধ্যে একটি বিমান ফ্রান্সের এবং অপরটি জর্ডানের।

Manual2 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্রোঁ লিখেছেন, গাজায় মানবিক পরিস্থিতি এখনও সংকটজনক।

তিনি আরও বলেন, ‘একটি কঠিন প্রেক্ষাপটে, গাজার জনসংখ্যা ও যাদের সাহায্য প্রয়োজন তাদের কাছে বিমানের মাধ্যম সহায়তা প্রদান করেছে ফ্রান্স এবং জর্ডান।

Manual8 Ad Code

৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করেছে ইসরায়েল।

Manual5 Ad Code

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের এই হামলায় এখন পর্য্নত অন্তত ২২ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত এবং ৫৭ হাজার ৯১০ জন আহত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code