নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক : ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল জ্যামাইকাস্থ খলিল বিরিয়ানী রেষ্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয় গত ২৫ মার্চ শনিবার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের। পরিচালনা করেন কোষাধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ। স্বাগতিক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। সভাপতি আবু তাহের ইফতারে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের যোগদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ইফতারের আগে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য আবিদুর রহমান। ইসলাম ধর্মে পবিত্র রমজানের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মুনা’র আল কোরআন দাওয়া সেন্টারের পরিচালক ড. প্রফেসর রুহুল আমীন। তিনি তার বক্তব্যের শেষে ‘কোরআন পড়ুন-বুঝুন-মানুন, কোরআনের আলোকে জীবন গড়ুন’ এই আহ্বান জানান। এরপর ইফতারের সময় বিশেষ দোয়া ও দরুদ (সা:) পড়ার গুরুত্ব সংক্ষেপে তুলে ধরার পর বিশেষ মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী, কমিউনিটি বোর্ড মেম্বার এবং বাংলা সিডিপ্যাপ সর্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ার ইনক’র প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, বিশিষ্ট রাজনীতিক ও জেবিবিএ’র সভাপতি এবং এল্ডার হোম কেয়ার সার্ভিস-এর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, পার্কচেষ্টার রিয়েলটির প্রেসিডেন্ট সালেহ আহমেদ, প্রবীণ নাট্যাভিনেত্রী রেখা আহমদ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম,সাংবাদিক আকবর হায়দার কিরণ, রিয়েলটর আজিম উদ্দিন, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, আশা হোম কেয়ার সার্ভিস-এর প্রেসিডেন্ট আকাশ রহমান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, সৈয়দ আল আমীন রাসেল, নিউইয়র্ক কাগজ সম্পাদক আফরোজা ইসলাম, খলিল বিরিয়ানী হাউজের স্বত্তাধিকারী খলিলুর রহমান, ইয়েলো সোসাইটি নিউইয়র্ক-এর সভাপতি শেখ ইলিয়াস হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এছাড়াও ক্লাব কর্মকর্তা ও সদস্যদের মধ্যে মনজুর আহমদ, আনোয়ার হোসেইন মঞ্জু, সাঈদ তারেক, ডা. ওয়াজেদ এ খান, মাহমুদ খান তাসের, জয়নাল আবেদিন, ইব্রাহীম চৌধুরী খোকন, হাবিব রহমান, শেখ সিরাজুল ইসলাম, মমিনুল ইসলাম মজুমদার, এস এ সোলায়মান, ফরিদ আলম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, রওশন হক, এইচ বি রিতা, ফরিদা ইয়াসমীন, সৈয়দ ইলিয়াস খসরু, আবিদুর রহমান, এবিএম সালেউদ্দিন, মাহাথির খান ফারুকী, সানাউল হক, নাজিম উদ্দিন ও সোহেল হোসাইন ।
Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code