এলএনজির সরবরাহে আগ্রহী ইতালির রাষ্ট্রীয় কোম্পানি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: ইতালির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইনি এসপিএ বাংলাদেশে এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের টেকসই জ্বালানি ব্যবস্থায় অবদান রাখতে অনুসন্ধান, এলএনজি, বায়ো এবং ট্রেডিশনাল পরিশোধন কার্যকলাপ, বায়ু, জলবায়ু সংরক্ষণ, হাইড্রোজেন ও নব প্রযুক্তির বিষয়ে কাজ করতে আগ্রহী।

Manual7 Ad Code

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বুধবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতা। এ সময় তিনি তার দেশের এসব আগ্রহের কথা জানান। তিনি একটি নন বাইডিং এগ্রিমেন্টের আওতায় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন।

রাষ্ট্রদূত জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ইতালির অবস্থা তুলে ধরেন। এসময় নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোকার্বন প্রোডাকশন, এলএনজি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code