পাকিস্তানের ৮০ হিন্দু পরিবারের দেশ ত্যাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আইনশৃঙ্খলার অবনতি, মুদ্রাস্ফীতি এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে পাকিস্তান ছেড়ে ভারতে চলে গিয়েছে প্রায় ৮০টি হিন্দু পরিবার।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানায়, লাল চাঁদ সীতলানি, শ্রীচাঁদ লাল বাওয়ানিসহ সাধারণ হিন্দু পঞ্চায়েতের অন্য পদাধিকারীরা পাকিস্তানের লাহোর থেকে ভারতে যাওয়ার সময় জাকোয়াবাদ রেলস্টেশনে এই তথ্য দিয়েছেন। সূত্র : ডন।

Manual2 Ad Code

ভরতের নাগরিকত্ব সংশোধনী বিলটি ২০১৯ সালের ডিসেম্বরে অনুমোদন করা হয়। এ আইনে ন্যূনতম ছয় বছর ভারতে বসবাস করেছেন এমন তিন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র- পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেবে। তবে শর্ত একটাই। এ শরণার্থীদের হতে হবে ওই দেশগুলোর সংখ্যালঘু সম্প্রদায়ের। এই সংশোধনী বিল পাশের মাধ্যমে হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি এই ছয়টি সম্প্রদায়ের শরণার্থীরা কোনো বৈধ কাগজপত্র ছাড়া ছয় বছর ভারতে বসবাস করার ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন। কিন্তু তিন মুসলিম রাষ্ট্রের কোনো মুসলিমকে এই সুবিধা দেওয়া হবে না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code