টানা ৪ মাস বাড়লো রফতানি আয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও রফতানি আয়ে বইছে সুবাতাস। ফলে ২০২২ সালের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রফতানি আয় বেড়েছে ৩৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার মার্কিন (ইউএস) ডলার, যা শতকরা হিসাবে ৭ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২ মার্চ) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের মাস জানুয়ারিতে ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় ২৮ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার বেশি রফতানি আয় বেড়েছে। যা শতাংশের হিসাবে বেড়েছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। এরপর গত অক্টোবর মাসে রফতানি আয় কমার পর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ মাসে বাড়লো রফতানি আয়।

ইপিবি সূত্রমতে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পণ্য রফতানি হয়েছে ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ইউএস ডলার।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code