দুরারোগ্য রোগে আক্রান্ত ‘টাইটানিক’ গায়িকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: পাঁচবার গ্র্যামিজয়ী গায়িকা সেলিন ডিয়ন দুরারোগ্য রোগ ‘স্টিফ পারসন সিনড্রোম’-এ আক্রান্ত হয়েছেন। এটি স্নায়ুর বিরল একটি রোগ। যার কারণে ইউরোপের আগামী কনসার্টগুলো বাতিল করেছেন তিনি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে দুঃসংবাদটি প্রকাশ করেছেন গায়িকা।

Manual4 Ad Code

কানাডিয়ান এই পপ তারকা জানান, তার পেশিতে অনিয়ন্ত্রিত খিঁচুনি দেখা দেয়। যা তার দৈনন্দিন জীবনে ভীষণ প্রভাব ফেলে। ডিয়ন বলেন, ‘অনেক দিন ধরেই শারীরিক জটিলতার মোকাবিলা করছি আমি। যেসব সমস্যার মধ্য দিয়ে আমি যাচ্ছি, তা নিয়ে কথা বলাও সত্যিই খুব কঠিন। সম্প্রতি আমার শরীরে স্টিফ পারসন সিনড্রোম ধরা পড়েছে, যেটা মিলিয়ন মানুষের মধ্যে একজনের হয়ে থাকে।’

‘আমরা এখনও এই রোগ সম্পর্কে জানার চেষ্টা করছি। আমরা এখন এটুকু জানি যে, আমি যে খিঁচুনির সমস্যায় ভুগি, তা এই রোগ থেকেই হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমার প্রত্যহ জীবনের সবক্ষেত্রেই এটি প্রভাব বিস্তার করছে। আমি যখন হাঁটি, তখন এটি অনেক জটিলতা তৈরি করে। এ কারণে আমি আর গাইতে পারছি না। আমার বলতে কষ্ট হচ্ছে যে, আগামী ফেব্রুয়ারিতে আমি ইউরোপের কনসার্ট সফরটি করতে পারছি না’- বললেন সেলিন ডিয়ন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code