পেট্রোকেমিক্যাল হাব নির্মাণ জরুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: দেশে প্লাস্টিক শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও কোনও পেট্রোকেমিক্যাল হাব নেই। দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে পেট্রোকেমিক্যাল হাব নির্মাণ অত্যন্ত জরুরি। এক্ষেত্রে জাইকাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। পাশাপাশি টেকসই জ্বালানি খাতে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এফবিসিসিআই কার্যালয়ে মাতারবাড়ী-মহেশখালী প্রকল্প বাস্তবায়ন নিয়ে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব আহ্বান জানান সভাপতি। তিনি বলেন, ‘ভৌগলিক অবস্থান, সমুদ্র অর্থনীতিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে এসব সুযোগ কাজে লাগাতে আরও বেশি অবকাঠামো, বন্দর ও জ্বালানি খাতের উন্নয়ন প্রয়োজন।’ এসব খাতের উন্নয়নে জাইকার সহায়তা কামনা করেন এফবিসিসিআই সভাপতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code